• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ফুলহাম একাডেমির বর্ষসেরা ফুটবলার বাংলাদেশের ফারহান তাজমিনকে ধর্ষণের পর হত্যা,পুকুরে গোসল করে পালায় ঘাতক সুমন কারাবন্দী পুরস্কারপ্রাপ্ত কৃষক আইয়ুবের পাশে সীতাকুণ্ড কৃষি অফিস জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল: ১৫ বছরের চুক্তি সই, রাজধানীজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৫৩ লাখ টাকার বিআরটিএ’র আর্থিক সহায়তা সীতাকুণ্ডে উপকূলে অর্ধগলিত শিশুর লাশ, গাউছিয়া কমিটির সহায়তায় উদ্ধার

আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ধসের মুখে পড়ে ৩৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে টাইগাররা। তবে সফরকারী বোলারদের দুর্দান্ত লাইন-লেংথ ও বিধ্বংসী বোলিংয়ের সামনে স্বাগতিক দলের বাকি ব্যাটাররা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ফলে দিনের শুরুতেই মাত্র ২৯ রান যোগ করতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪টি, ইয়ামিন আহমাদজাই ৩টি এবং ইসমত আলম ২টি উইকেট শিকার করেন।

দিনের শুরুতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৯ রান করা তাইজুল ইসলাম। এরপর শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেনও কোনো রান না করেই আউট হয়ে যান এবং অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান নাঈম হাসান। এর আগে প্রথম দিনে অবশ্য ওপেনিং জুটিতে ১২৪ রান তুলে চমৎকার সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তানজিদ তামিম ৪১ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করে ৮৩ রান করেন এবং সাদমান করেন ৬৭ রান।

তবে উদ্বোধনী জুটি ভাঙার পরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫ রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুশফিক খাতা খোলার আগেই আউট হন। পরবর্তীতে মাঝপথের এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুই ব্যাটারের ৬২ রানের জুটিতে মিরাজ ২৪ এবং ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নেওয়া লিটন ৫২ রান করলেও পরবর্তীতে হাসান মাহমুদ দ্রুত আউট হলে বড় স্কোরের স্বপ্ন ভেস্তে যায় স্বাগতিকদের।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..