• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দুই হাত ছাড়াই স্বপ্নের সাফল্য, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি বিয়ের দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী নুরুল হুদার মহাসড়কে ধীরগতির যান চলাচল নিষিদ্ধ ঘোষণা, নিবন্ধনের আওতায় আসছে ই-রিকশা মিরসরাইয়ে পরিচ্ছন্নতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদান সীতাকুণ্ডে ‘সুখী গ্রামে’ ক্যান্সার রোগীদের জন্য দুদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত আট ঘণ্টায় এক লাখ বৃক্ষরোপণ করে অনন্য রেকর্ড গড়ল চট্টগ্রাম জেলা প্রশাসন সীতাকুণ্ডে কুমিরা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা এম সামছুদ্দোহা সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে শিশুসহ ৬ যাত্রী নিহত, আহত ৭ চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫, আহত ৯ এক দিনে এক লাখ গাছ রোপণ, ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন চট্টগ্রামের ডিসি

সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহাম্মদ ওমর ফারুক, পোস্টকার্ড।। / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে রহস্যজনক পরিস্থিতিতে মোহাম্মদ সাইমন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখীল এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে সাইমনের মরদেহটি শনিবার সকালে বন্ধ থাকা ‘চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রি’র ভেতর থেকে উদ্ধার করা হয়। একই উপজেলায় টানা তিন দিনে পরপর তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের মধ্যে তীব্র বৈপরীত্য দেখা গেছে। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বন্ধ কারখানাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাইমন মারা গেছেন। ঘটনাস্থলে তাঁর দেহের ওপর ছেঁড়া বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের পরেই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

তবে সাইমনের পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী শাহেদা আক্তারের অভিযোগ, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সাইমনের বন্ধু মোস্তফার ফোন থেকে একটি কল আসে। তিনি বারণ করা সত্ত্বেও সিগারেট খাওয়ার অজুহাতে ঘর থেকে বের হয়ে যান সাইমন। বের হওয়ার পর মোস্তফার নম্বর থেকেই ফোন করে সাইমন স্ত্রীকে জানান, তিনি না আসা পর্যন্ত ওই নম্বর থেকেই যোগাযোগ করবেন। কিন্তু এরপর একাধিকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেনি এবং একপর্যায়ে মোবাইল নম্বরটি ব্লক করে দেওয়া হয়। পরিবারের প্রশ্ন, যদি এটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাই হয়, তবে মরদেহ বৈদ্যুতিক খুঁটি ও প্রধান উৎস থেকে অত দূরে কীভাবে গেল। ভালোবেসে বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামীকে হারিয়ে এখন বিচারে আকুতি জানাচ্ছেন নিহতের স্ত্রী।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..