• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

সীতাকুণ্ডে রাস্তা বন্ধ করায় শত মানুষের ভোগান্তি, ইউএনও’র হস্তক্ষেপ দাবি

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মুছাকলোনি সংলগ্ন এলাকায় একটি দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয় হুজুর বাড়িসহ আশপাশের কয়েকশ পথচারী, শিশু, নারী ও প্রবীণ নাগরিক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২০০ মিটার দক্ষিণে মুছাকলোনি সংলগ্ন হুজুর বাড়ির চলাচলের পথটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি স্থানীয় ছমনা আক্তার নামের এক নারী রাস্তাটি বাঁশের বেড়া বা বাধা সৃষ্টি করে বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, চলাচলের অধিকার নিয়ে কথা বলতে গেলে বা যাতায়াতের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয়দের অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করছেন। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার শান্তিপূর্ণ পরিবেশও বিঘ্নিত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, তারা কোনো প্রকার আইনি জটিলতা বা পারিবারিক বিরোধ চান না। বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দীর্ঘদিনের ব্যবহারিক রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের আকুল আবেদন জানিয়ে তারা দ্রুত সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

ভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..