• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ অসহায় শিশুর দাফনে পাশে দাঁড়ালেন মানবিক আনসার সরোয়ার

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের শিশু ও নারী কল্যাণ সম্পাদক হলেন কামরুন নাহার পারভীন

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের সমাজসেবামূলক ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন’ (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৩২৯৩/২৬)-এর কেন্দ্রীয় কমিটিতে নতুন ‘শিশু ও নারী কল্যাণ সম্পাদক’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট নারী ও এনজিও সংগঠক কামরুন নাহার পারভীন ।

সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান, নারী অধিকার রক্ষা এবং শিশুদের সুরক্ষায় দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবে তাকে এ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংক্ষিপ্ত পরিচিতি: নবমনোনীত শিশু ও নারী কল্যাণ সম্পাদক কামরুন নাহার পারভীন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন। তার বাড়ী সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ৯ নম্বর সলিমপুর ইউনিয়নে এবং শ্বশুরবাড়ি ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে। তার স্বামী কাজী আহমদ আশরাফুজ্জামান (খসরু) এলাকার একজন সুপরিচিত ও গণ্যমান্য ব্যক্তি। দীর্ঘদিন ধরে কামরুন নাহার পারভীন এনজিও কার্যক্রম এবং নারী উন্নয়নমূলক নানা সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে অবহেলিত নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অভিনন্দন ও শুভকামনা: কামরুন নাহার পারভীন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় জানান, “কামরুন নাহার পারভীনের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ এনজিও সংগঠক আমাদের শিশু ও নারী কল্যাণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা তার সর্বাঙ্গীন উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নতুন মেয়াদে সাফল্য কামনা করছি।”

নতুন এ দায়িত্বে এসে কামরুন নাহার পারভীন সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সীতাকুণ্ডের নারী ও শিশুদের অধিকার রক্ষায় সততার সাথে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..