• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হাফেজ সন্তানের মৃত্যু, কয়লার আগুনে নিঃস্ব পরিবার

আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ।। / ১০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ধসের মুখে পড়ে ৩৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে টাইগাররা। তবে সফরকারী বোলারদের দুর্দান্ত লাইন-লেংথ ও বিধ্বংসী বোলিংয়ের সামনে স্বাগতিক দলের বাকি ব্যাটাররা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ফলে দিনের শুরুতেই মাত্র ২৯ রান যোগ করতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪টি, ইয়ামিন আহমাদজাই ৩টি এবং ইসমত আলম ২টি উইকেট শিকার করেন।

দিনের শুরুতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৯ রান করা তাইজুল ইসলাম। এরপর শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেনও কোনো রান না করেই আউট হয়ে যান এবং অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান নাঈম হাসান। এর আগে প্রথম দিনে অবশ্য ওপেনিং জুটিতে ১২৪ রান তুলে চমৎকার সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তানজিদ তামিম ৪১ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করে ৮৩ রান করেন এবং সাদমান করেন ৬৭ রান।

তবে উদ্বোধনী জুটি ভাঙার পরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫ রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুশফিক খাতা খোলার আগেই আউট হন। পরবর্তীতে মাঝপথের এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুই ব্যাটারের ৬২ রানের জুটিতে মিরাজ ২৪ এবং ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নেওয়া লিটন ৫২ রান করলেও পরবর্তীতে হাসান মাহমুদ দ্রুত আউট হলে বড় স্কোরের স্বপ্ন ভেস্তে যায় স্বাগতিকদের।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..