• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অতি পরিচিত দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখেও পুলিশ সফল অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি শটগান এবং ১৬ রাউন্ড তাজা গুলিসহ পেশাদার চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে জঙ্গল সলিমপুরের গহিন পাহাড়ি আস্তানায় এ বন্দুকযুদ্ধ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া চার সন্ত্রাসী হলো—রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) এবং সাব্বির (৩২)। পুলিশ প্রশাসনের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আসামিরা সবাই স্থানীয় কুখ্যাত ‘ইয়াছিন বাহিনী’র সক্রিয় সশস্ত্র ক্যাডার। পাহাড় দখল, অবৈধ প্লট বাণিজ্য, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের পাহাড়ের ভেতরে অবৈধ অস্ত্রধারী ও দাগি আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে সীতাকুণ্ড মডেল থানা ও জেলা পুলিশের যৌথ টিম অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে ইয়াছিন বাহিনীর ক্যাডাররা। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে ও পাল্টা কৌশল গ্রহণ করে এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে।

দীর্ঘ সময় ধরে চলা অভিযানের একপর্যায়ে ধাওয়া করে চার সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে পাকড়াও করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, “অভিযান চালাতে গেলে দুর্গম পাহাড়ের ভেতর থেকে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তবে পুলিশি তৎপরতায় কোনো হতাহত ছাড়াই চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, শটগান এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “জঙ্গল সলিমপুরসহ সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী, ভূমিদস্যু ও অবৈধ অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস নির্মূলে পুলিশের এ বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..