• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডের লতিফপুরে শুরু হলো বিশেষ ক্রাশ প্রোগ্রাম শিক্ষকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধনা ও ‘সমাজ দর্পণ’ প্রকাশনার প্রস্তুতি মাদক একটি পরিবারকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে পারে: সীতাকুণ্ডে পুলিশ সুপার শিক্ষাকে কেবল জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখা যাবে না: আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের শিশু ও নারী কল্যাণ সম্পাদক হলেন কামরুন নাহার পারভীন কর্মক্ষেত্রে যৌন হয়রানি: শুধু শারীরিক স্পর্শ নয়, বদলেছে হয়রানির ধরন ও আইনি পরিধি ডেঙ্গুর ভয়াবহতায় সীতাকুণ্ড ‘হটস্পট’ ঘোষণা, ৭ দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের স্থায়ী ঠিকানায় মেরিটাইম ইউনিভার্সিটি

সীতাকুণ্ডে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল আলম (খোকন)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আব্দুল করিম (টিপু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান খান।
প্রধান অতিথি আব্দুল করিম তাঁর বক্তব্যের শুরুতে একটি প্রশ্ন রেখে বলেন, “সাধারণ মানুষ কেন এনসিপি করবে এবং এনসিপি কোন পন্থী রাজনীতি করে?” এর উত্তরে তিনি বলেন, সাধারণ মানুষ ঐতিহ্যবাহী ও পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব এবং সংস্কারের প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি স্পষ্ট করে জানান, এনসিপি মূলত ‘বাংলাদেশপন্থী’ রাজনীতিতে বিশ্বাসী।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলার স্থানীয় তরুণ, বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত উদীয়মান সংগঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা দলের ভবিষ্যৎ কর্মপন্থা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তাঁদের গঠনমূলক মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা যোগ্যতা, সর্বজনীন গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতে অবিলম্বে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান। তাঁরা বলেন, সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করতে একটি শক্ত ভিত্তির গ্রহণযোগ্য কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ সাধারণ নেতাকর্মী ও সংগঠকদের আশ্বস্ত করে জানান, অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি যোগ্য ও গ্রহণযোগ্য সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে সীতাকুণ্ডে এনসিপির রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে।
খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..