• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি।। / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাংবাদিকরা সমাজের বিভিন্ন মতাদর্শের অনুসারী হতে পারেন, তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাঁদের সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা হলেন রাষ্ট্রের আয়না। তাই সংবাদপত্রের মাধ্যমে মিরসরাইয়ের কোনো মানুষ যাতে কখনো মজলুম বা নিপীড়িত না হয়—এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শনিবার বিকেলে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজীব মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী ও বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, সাবেক সহকারী এটর্নি জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম শাহীন এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মাহবুব পলাশ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ এবং গীতা পাঠ করেন হারাধন চক্রবর্তী। আলোচনা সভা শেষে পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপূন নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মূসা, মিরসরাই কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম নোমান, করেরহাট বাজার কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মাকসুদুল আলম সোহান, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নূর উদ্দিন জাহেদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নূর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, হাইদকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মুসলিম উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সালা উদ্দিন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, ইটিভির স্টাফ রিপোর্টার এস এম মাঈন উদ্দিন রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক নাঈম সরকার, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তূজা, বাংলা টিভির সীতাকুন্ড প্রতিনিধি নওশিন মাহমুদ, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন, আদর্শ গ্রাম শেখ তোলা সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আরিফুল হক, দুর্বার প্রগতি সংগঠনের সহ-অর্থ সম্পাদক আলা উদ্দিন এবং রক্তের বন্ধনের সমাজকর্মী আনিসুল হক শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..