• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বর্জ্য রিসাইক্লিংয়ে বাজিমাত, বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বিশেষজ্ঞদের প্রথম ইউএনও সম্মেলন ১ ডিসেম্বর, মফস্বল সাংবাদিকতার জন্য নীতিমালা দাবি আনোয়ারায় সেতু না থাকায় নড়বড়ে সাঁকো পেরোতে পারেনি খাটিয়া, নৌকায় পার হলো মরদেহ মিরসরাইয়ে জোড়া অভিযান: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, মাদকসেবীদের কারাদণ্ড সীতাকুণ্ডের কালুশাহ্ সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ

প্রথম ইউএনও সম্মেলন ১ ডিসেম্বর, মফস্বল সাংবাদিকতার জন্য নীতিমালা দাবি

বিশেষ প্রতিবেদক ।। / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার সামনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরাসরি নিজেদের সমস্যা, সম্ভাবনা এবং একগুচ্ছ দাবি-দাওয়া তুলে ধরবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার প্রেক্ষিতে ইউএনওরা ইতিমধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে লিখিতভাবে তাদের মতামত ও প্রস্তাবনা জমা দিয়েছেন। এসব প্রস্তাবনার শীর্ষে রয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার জন্য আলাদা ‘ডেডিকেটেড পুলিশ ফোর্স’ গঠনের দাবি, যারা কেবল মোবাইল কোর্ট পরিচালনার কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি উপজেলার উন্নয়নমূলক কাজের তদারকি ও গুণগত মান নিশ্চিতে ইউএনওদের অধীনে কারিগরি জ্ঞানসম্পন্ন প্রকৌশলীর পদ সৃজন এবং কাজ শেষে ইউএনওর প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন তারা।

মাঠ পর্যায়ে কাজের পরিবেশ ও পেশাগত মানোন্নয়নে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকারে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, মিড-ক্যারিয়ার ট্রেনিংয়ের অংশ হিসেবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা এবং উপজেলা পরিষদের স্থায়ী কর্মচারীদের বেতন-ভাতা সাহায্য মঞ্জুরি খাতের বদলে সরাসরি রাজস্ব কোড থেকে পরিশোধ করা। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থী, অসহায় মানুষ ও দুর্যোগকবলিতদের তাৎক্ষণিক সহায়তায় প্রতিটি উপজেলায় ‘জরুরি সহায়তা তহবিল’ গঠন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জনপ্রতিনিধিদের জন্য ‘স্থানীয় সরকার অ্যাওয়ার্ড’ প্রবর্তন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি উপজেলায় বন বিভাগের জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে মফস্বল সাংবাদিকতার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন ইউএনওরা। তাদের মতে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রায়ই অপতথ্য, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার সম্মুখীন হচ্ছেন। তাই অপতথ্য ও ভুল তথ্য প্রচারের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রেখে নীতিমালা তৈরি করা হলে গণমাধ্যমের দায়বদ্ধতা নিশ্চিত হবে এবং প্রশাসনিক বিভ্রান্তি কমবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তির সুযোগ দেওয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয় স্থাপনের দাবিও জানানো হয়েছে।

সম্মেলনের দিন সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। সারা দেশের ৫০২ জন ইউএনওর অংশগ্রহণে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশন। এতে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, পরিবেশ, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়নে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের ‘মুক্ত আলোচনা’ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি বিভাগ থেকে দুজন করে ইউএনও সরাসরি প্রশ্ন ও বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে দেশসেরা ২০ জন ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী; যার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ৪ জন করে এবং বাকি ছয় বিভাগ থেকে ২ জন করে নির্বাচিত হবেন। ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মনিরুজ্জামান মিয়া মনে করেন, সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে সরকারের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তির সঙ্গে মাঠ কর্মকর্তাদের সরাসরি সংযোগ তৈরি হবে, যা প্রশাসনিক জট খুলতে এবং কাজে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..