চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা ও গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কাফকো সেন্টার সংলগ্ন স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা আরও গতিশীল করা এবং পেশাজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক গ্রাম ডাক্তার ও চিকিৎসাকর্মী অংশ নেন।
সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক গ্রাম ডাক্তার মন্টু মোহন নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি. এইচ. মনসুরের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে গ্রাম ডাক্তারদের অবদানের কথা তুলে ধরে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই পেশার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পারস্পরিক ঐক্য বজায় রেখে মানবসেবায় আরও আন্তরিক হওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলর ও সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আনোয়ারা উপজেলা শাখার একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সজল মিত্রকে সভাপতি এবং ডি. এইচ. মনসুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মন্টু মোহন নাথ; সহ-সভাপতি রফিক আহমদ, মোহাম্মদ সরওয়ার আলম, মো. মণির চৌধুরী ও এম. এ. আজাদ; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, আশুতোষ নাথ ও মোহাম্মদ ইউচুপ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনজুরে আলা সনেট এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রফিক, মো. রহিম উদ্দীন ও অনিমেষ কান্তি শীলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেল, তথ্য ও গবেষণা সম্পাদক সনজিত কুমার নাথ, মহিলা বিষয়ক সম্পাদক নুর বাহার বেগম জামেনা, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক উত্তম মিত্র। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. দিদারুল ইসলাম, মো. নেজাম উদ্দীন, মো. জানে আলম, বাপ্পি দাশ, রাজীব নাথ, সুমন নাথ, লিটন কুমার শীল, কায়সার হামিদ, জিয়াউল হক, মো. শাহাব উদ্দিন ও মো. মাহাবুব আলমকে নির্বাচিত করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দিনে আনোয়ারায় গ্রাম ডাক্তারদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;