• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৫ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ২৩ অক্টোবর

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যায় আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রামে দুই দিনব্যাপী এক বিশেষ বিনামূল্যে সার্জারি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘অঙ্গীকার’ সেবা কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, ডিসেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC) যৌথ উদ্যোগে এবং ‘ক্লেফট বাংলাদেশ’ (Cleft Bangladesh)-এর আর্থিক সহযোগিতায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) নগরের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

উক্ত ফ্রি সার্জারি ক্যাম্পের সার্জারি টিম লিডার হিসেবে বিনামূল্যে জটিল এই অস্ত্রোপচার পরিচালনা করবেন দেশের খ্যাতিমান জাতীয় প্লাস্টিক সার্জন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এই সেবামূলক কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে থাকবেন ডিসেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের (DCF) চেয়ারম্যান এবং লায়ন্স জেলার রিজিনাল চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম।

এই মানবিক প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হবে। দুই দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও মাল্টিপল ডিস্ট্রিক্ট চেয়ারপারসন।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা সমাজে বহু বছর ধরে অবহেলা ও মানসিক কষ্টের মুখোমুখি হয়। সঠিক সময়ে সামান্য একটি অস্ত্রোপচার তাদের মুখে হাসি ফোটাতে এবং স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ করে দিতে পারে। চট্টগ্রাম ও সীতাকুণ্ডসহ আশেপাশের অঞ্চলের অসচ্ছল পরিবারগুলোকে নির্ধারিত দিনে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে উপস্থিত হয়ে বা ০১৪৪১৬৬৭৬৭২ নম্বরে যোগাযোগের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..