• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বর্জ্য রিসাইক্লিংয়ে বাজিমাত, বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বিশেষজ্ঞদের প্রথম ইউএনও সম্মেলন ১ ডিসেম্বর, মফস্বল সাংবাদিকতার জন্য নীতিমালা দাবি আনোয়ারায় সেতু না থাকায় নড়বড়ে সাঁকো পেরোতে পারেনি খাটিয়া, নৌকায় পার হলো মরদেহ মিরসরাইয়ে জোড়া অভিযান: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, মাদকসেবীদের কারাদণ্ড সীতাকুণ্ডের কালুশাহ্ সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ

বর্জ্য রিসাইক্লিংয়ে বাজিমাত, বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো

সীতাকুণ্ড প্রতিনিধি।। / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পরিবেশবান্ধব শিল্পের প্রসারে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘উদ্যোক্তা মেলা ২০২৬’-এ বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিবেশসম্মত উৎপাদন ও বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে অনন্য অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে দেশসেরা (গ্রিন) পুরস্কারে ভূষিত করা হয়। মেলায় দেশের বহু রপ্তানিমুখী প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে দেশসেরা উদ্যোক্তার এই সম্মাননা গ্রহণ করেন পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ হাসান আলভি।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হামিদ হাসান আলভি বলেন, “পরিবেশবান্ধব কারখানা পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এসএমই ফাউন্ডেশন আমাকে সেরা উদ্যোক্তা (গ্রিন) পুরস্কারে ভূষিত করেছে। দেশের অব্যবহৃত বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহারোপযোগী করে তোলায় একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো এভাবেই পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। তাই পরিবেশ বাঁচাতে বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান গড়ে ওঠা অত্যন্ত জরুরি।”

প্রতিষ্ঠানটির সাফল্যের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, গত এক বছরে বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে পলিইকো ১৪ হাজার ৪০০ মেট্রিক টন পণ্য উৎপাদন করেছে, যা সরাসরি ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে। ইউরোপের আন্তর্জাতিক প্লাস্টিক রিসাইক্লিং সনদ ‘রিসাইক্লাস’ (মডিউল বি ও সি) অনুসরণ করে কারখানাটি পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে উৎপাদন আরও বাড়াতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..