• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বর্জ্য রিসাইক্লিংয়ে বাজিমাত, বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বিশেষজ্ঞদের প্রথম ইউএনও সম্মেলন ১ ডিসেম্বর, মফস্বল সাংবাদিকতার জন্য নীতিমালা দাবি আনোয়ারায় সেতু না থাকায় নড়বড়ে সাঁকো পেরোতে পারেনি খাটিয়া, নৌকায় পার হলো মরদেহ মিরসরাইয়ে জোড়া অভিযান: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, মাদকসেবীদের কারাদণ্ড সীতাকুণ্ডের কালুশাহ্ সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ

সীতাকুণ্ডের কালুশাহ্ সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

মুহাম্মদ সাকিব।। / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের উত্তর সলিমপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হয়রত খাজা কালুশাহ্ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে প্লে, নার্সারী ও নূরানী ১ম থেকে ৩য় শ্রেণিতে পৃথক নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ইং থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে।

​মাদ্রাসাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো অভিজ্ঞ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান এবং প্রতি মাসে শিক্ষার্থীদের পাঠ মূল্যায়ন ও প্রতিবেদন তৈরি। বিশেষ নজর দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই আদায় নিশ্চিত করার প্রতি। দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মানোন্নয়নে এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা।

​সহীহ কুরআন ও নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে এখানে তাজবীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত এবং সূরা ইয়াসিনসহ গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ করানো হয়। সেই সাথে রয়েছে বিশুদ্ধ আক্বিদাহ-আমল ও আখলাকের প্রশিক্ষণ। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর করার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং ইসলামি সংস্কৃতি ও খেলাধুলার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।

​ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মাদ্রাসা অফিসে সশরীরে যোগাযোগ করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালাম আমিনীর সঙ্গে ০১৮১৯-৬৪৬৭১৭ অথবা ০১৩০৯-১০৫১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। “সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের”– এই অঙ্গীকার নিয়ে মাদ্রাসাটি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..