• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইইউটির ৩৮তম সমাবর্তন, সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারে শিক্ষামন্ত্রীর আহ্বান সীতাকুণ্ডে অসুস্থ বৃদ্ধ আবুল কাশেম নিখোঁজ, সন্ধানে স্বজনদের আকুতি স্ত্রীর পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড, ৩ সহযোগীকে নিয়ে স্বামীর আদালতে স্বীকারোক্তি ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর আলনার নিচে মিলল ৩ বছরের শিশুর মরদেহ চালু হতেই দখলে পতেঙ্গার দেশের প্রথম সাইকেল ট্র্যাক: সুন্দর উদ্যোগ রক্ষায় প্রশ্ন ছাদের সৌরবিদ্যুতে চট্টগ্রামে সাড়া ফেলেছে ‘নেট মিটারিং’ কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বানে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ বছরের শিশু আরাফাতের আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্ত্রীর পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড, ৩ সহযোগীকে নিয়ে স্বামীর আদালতে স্বীকারোক্তি

বিশেষ প্রতিবেদক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার শিমুল শীল । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত চন্দনা রানী শীল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত নিহত চন্দনার স্বামী শিমুল শীল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালতে দেওয়া এই জবানবন্দিতে তিনি আরও দুই তরুণকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ভালোবেসে বিয়ের মাত্র এক বছরের মাথায় পারিবারিক সন্দেহের বশে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ঘটনার পর গত শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের টেরিয়াইল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শিমুল শীল ও তাঁর ভাই পীযূষ শীলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে স্বামী শিমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নজরুল ইসলাম ও ইলিয়াস হোসেন নামের অপর দুই তরুণকে ভাটিয়ারী ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয়। গত শনিবার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধৃত আসামিদের মধ্যে শিমুল ও পীযূষ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনে প্রহরীর কাজ করতেন, অন্যদিকে নজরুল সিএনজিচালিত অটোরিকশার চালক এবং ইলিয়াস মিনিবাসের চালক হিসেবে কাজ করেন।

পুলিশের হাতে গ্রেপ্তার (বাঁ থেকে) পীযুষ শীল, নজরুল ও ইলিয়াস।
ছবি: ছবি: সংগৃহীত

আদালতে দেওয়া জবানবন্দিতে স্বামী শিমুল শীল জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক নজরুলের যাতায়াতের সুবাদে তাঁর স্ত্রী চন্দনা রানীর সঙ্গে নজরুলের একটি পরকীয়া সম্পর্ক রয়েছে বলে তিনি সন্দেহ করতেন। এই বিষয়টিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতে বিষয়টি নিয়ে চন্দনাকে জেরা করা হয় এবং সে সময় সেখানে নজরুলও উপস্থিত ছিলেন। একপর্যায়ে চন্দনা তাঁদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলে শিমুল, নজরুল ও নজরুলের বন্ধু ইলিয়াস মিলে যৌথভাবে চন্দনাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এর আগে গত শুক্রবার সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে হাত বাঁধা অবস্থায় চন্দনা রানী শীলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চন্দনা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তেজেন্দ্র দাশের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শিমুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে পরিবার অভিযোগ করে আসছিল। ঘটনার আগের দিন নির্যাতনের শিকার হয়ে তিনি বাবার বাড়ি চলে গেলেও পরে স্বামী তাঁকে পুনরায় ডেকে নিয়ে আসেন এবং এর পরই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..