• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর সীতাকুণ্ডে টেরিয়াইল মাদ্রাসার অভিভাবক সমাবেশ, হিফয সবক ও নতুন ভবন উদ্বোধন চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪ কৃষিতেই লুকিয়ে আছে ইবাদত ও সদকার সওয়াব,এক মহান মানবিক পেশা নজরুলের সীতাকুণ্ড স্মৃতি সংরক্ষণের উদ্যোগ,চন্দ্রনাথে জীবন্ত স্মৃতিভূমি গড়ে তোলার প্রত্যাশা আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের যুবসমাজের অবক্ষয় রোধের অজুহাত, প্রেম-রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে হাইকোর্টে রিট ৩৪০ কোটি টাকা আয়েও মহা বিপর্যয়, ‘টক্সিক’ কেন যশের ক্যারিয়ার ও ভারতের ইতিহাসেই সবচেয়ে বড় ফ্লপ বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে: কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ১১ উইন্ডোজ ১০ ও ১১ ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন চমক, চালু হলো ডেডিকেটেড ‘জেমিনি’ অ্যাপ

সীতাকুণ্ডে টেরিয়াইল মাদ্রাসার অভিভাবক সমাবেশ, হিফয সবক ও নতুন ভবন উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ‘টেরিয়াইল ইসলামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসা’য় উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের হিফয সবক প্রদান, পুরস্কার বিতরণ এবং নবনির্মিত শিক্ষাভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসার নতুন ভবনে অনুষ্ঠিত এ সুশৃঙ্খল ও প্রাণবন্ত আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, প্রবীণ আলেম ও অভিভাবকসহ প্রায় ছয় শতাধিক মানুষ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে। এরপর নূরানী বিভাগের কোমলমতি শিক্ষার্থীরা তাদের অর্জিত শিক্ষাগত দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল হিফয বিভাগের নতুন শিক্ষার্থীদের হিফয সবক প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। একই সঙ্গে মাদ্রাসার নবনির্মিত শিক্ষাভবনটির শুভ উদ্বোধন করেন আগত অতিথিরা।

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শোয়াইব আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শিক্ষার্থীর সংখ্যা বা বাহ্যিক অবকাঠামো দিয়ে প্রতিষ্ঠানের মূল সফলতা মাপা যায় না। কুরআন-সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও নৈতিক নাগরিক গড়ে তোলাই একটি দ্বীনি প্রতিষ্ঠানের মূল সাফল্য।”

বর্তমানে প্রবাসে (সৌদি আরব) অবস্থানরত মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম নাসিমের শিক্ষা ও দ্বীনি কার্যক্রমে নানা অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দূর থেকেই আয়োজনটি সফল করতে প্রয়োজনীয় পরামর্শ ও অর্থায়ন নিশ্চিত করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা ইকবাল হোসাইন। এ ছাড়া নূরানী, কিতাব ও হিফয বিভাগের শিক্ষকসহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শহীদুল ইসলাম মিয়াজি এবং আবুর হাট মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম। মাওলানা জয়নাল আবেদীনের চমৎকার সঞ্চালনায় কতিপয় অভিভাবকও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তাঁদের অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি মাওলানা শোয়াইব আহমেদের পরিচালনায় বিশেষ আখেরি মুনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..