• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ

বিশেষ প্রতিবেদক ।। / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিল্পপ্রতিষ্ঠান মীর গ্রুপের বিরুদ্ধে এবার দীর্ঘ ৪০ বছর ধরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথে ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছে। রাতের আঁধারে চলাচলের একমাত্র রাস্তাটি দেয়াল তুলে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি ও অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়েছেন ওই এলাকায় বসবাসরত অসংখ্য পরিবার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করেই ক্ষান্ত হয়নি মীর গ্রুপ; পরিবেশ অধিদপ্তরের জরিমানা ও সতর্কতার পরও এলাকায় প্রকাশ্যে ও গোপনে পাহাড় কাটা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। একদিকে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের দীর্ঘদিনের ব্যবহৃত যাতায়াতের পথ বাধাগ্রস্ত করে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পাহাড় কাটার দায়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র, পরিবেশগত ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন দেখাতে না পারায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু মোটা অঙ্কের এই জরিমানার পরও প্রতিষ্ঠানটির বেপরোয়া কার্যক্রম থামেনি; বরং নতুন করে স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ চার দশক ধরে বসবাস করে আসা মানুষের চলাচলের পথ ইটের দেয়াল তুলে বন্ধ করার ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন, পরিবেশ অধিদপ্তরের জরিমানার পরও যদি পাহাড় কাটা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো বেআইনি কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে এসব দেখার এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার?

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অবৈধভাবে নির্মিত ইটের দেয়াল অপসারণ না করলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ চরম বিপাকে পড়বেন। এ অবস্থায় অবিলম্বে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ, সরেজমিন তদন্ত এবং সাধারণ মানুষের চলাচলের পথ দ্রুত স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..