• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত দুটি প্রকল্প পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ দুটিকে অত্যন্ত প্রশংসনীয় ও অনুসরণযোগ্য বলে অভিহিত করেছে প্রতিনিধিদল।

ইপসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী সফরে প্রতিনিধিদলটি সংস্থাটির ‘স্মার্ট প্লাস্টিক রিসাইকেল’ ও ‘স্মার্ট পিসিকালচার’ উপপ্রকল্পের কার্যক্রম ঘুরে দেখে। পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করে গড়ে তুলতে এই উপপ্রকল্প দুটি বাস্তবায়ন করছে ইপসা।

পরিদর্শনের প্রথম পর্যায়ে প্রতিনিধিদলটি চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) কার্যক্রম ঘুরে দেখে। পরবর্তীতে মিরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় আধুনিক মাছ চাষ কার্যক্রম পরিদর্শন করে। সেখানে গুচ্ছভিত্তিক ও সম্পদ-সাশ্রয়ী মাছ চাষ, নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎচালিত হ্যাচারি পরিচালনা এবং পুকুরের তলদেশ পরিষ্কার রাখার বিশেষ আধুনিক পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা নেয় তারা।

সফরকালে প্রকল্পের আওতায় কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষের বর্তমান অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াদোমি, জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ এস এম জুলকারনাইন, সামাজিক উন্নয়ন ও জেন্ডার বিশেষজ্ঞ সামিরা চৌধুরী, জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ শারলিন হোসেন এবং যোগাযোগ পেশাজীবী কাশফিয়া মাহফুজ। পিকেএসএফের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির সিইআরডি বিভাগের উপমহাব্যবস্থাপক ও স্মার্ট প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী মো. রওশন হাবিব এবং একই বিভাগের ব্যবস্থাপক ও উপপ্রকল্প সমন্বয়কারী আবু হায়াত মো. রাহাত হোসেন। পরিদর্শনকালে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. আরিফুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিনিধিদলের এই সফর চলমান প্রকল্পের কার্যক্রম মূল্যায়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উদ্যোগগুলোকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে ইপসা, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের এই যৌথ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..