• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয় এবং তারা উচ্চশিক্ষায় আরও উৎসাহিত হয়, সেই লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই বৃত্তি দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। বৃত্তির আওতায় উচ্চশিক্ষা সহায়তা হিসেবে পাঁচজন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।

ভার্কের সীতাকুণ্ড এরিয়ার সহকারী পরিচালক মো. আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক খন্দকার হাসান আল বান্না। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ভার্ক সীতাকুণ্ড এরিয়ার চারটি শাখার ব্যবস্থাপক—সীতাকুণ্ড শাখার মো. ওয়াহিদুজ্জামান, ভাটিয়ারী শাখার মো. শরিফুল ইসলাম, নিজামপুর শাখার মো. সামিউল হক ও শাখা ব্যবস্থাপক মো. রেজাউল করিম রেজুন উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি বাঁশবাড়িয়া শাখার হিসাবরক্ষক রিপা, নিজামপুর শাখার হিসাবরক্ষক মো. শহিদুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার হাসান আল বান্না বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাজীবন গতিশীল রাখতে ভার্কের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় উৎসাহিত হচ্ছে, তেমনি অভিভাবকরাও সন্তানদের উচ্চশিক্ষার বিষয়ে আরও আশাবাদী হয়ে উঠছেন।

সভাপতির বক্তব্যে মো. আজিম রানা জানান, ভার্ক দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্রঋণসহ বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সারা দেশে ভার্কের ২৫টি এরিয়ায় মোট ২২৩ জন শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ ২৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি; যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..