• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

বিনোদন ডেস্ক ।। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চারপাশে বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন, উৎসবের আমেজ আর সানাইয়ের মধুর সুর। অথচ এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না ও বুকভাঙা হাহাকার। চোখের সামনে ভালোবাসার মানুষটির অন্য কারও সঙ্গে ঘর বাঁধার দৃশ্য নীরবে দেখা ছাড়া যার আর কিছুই করার নেই। প্রিয়জন হারানোর এমনই এক হৃদয়স্পর্শী ও বেদনাবিধুর গল্প নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী তানজিল মিসবাহর নতুন মৌলিক গান ‘কন্যা’।

‘কন্যা’ গানটির গীত রচনা, সুরারোপ এবং কণ্ঠ—তিনটি কাজই করেছেন তানজিল মিসবাহ নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন শোভন রায়। প্রেম, বিচ্ছেদ এবং ভালোবাসার মানুষকে হারানোর চরম অসহায়ত্বকে কেন্দ্র করে সাজানো গানটির প্রতিটি কথায় ফুটে উঠেছে এক ব্যর্থ প্রেমিকের অন্তর্গত যন্ত্রণা।

গানের কথার আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর নান্দনিক মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। গল্পনির্ভর এই ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার, যাদের অভিনয় গানটির আবহকে আরও জীবন্ত করে তুলেছে।

গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ জানান, গান তৈরির ক্ষেত্রে তিনি সব সময় চেষ্টা করেন একটি নির্দিষ্ট অনুভূতি বা গভীর গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই একই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি নির্দিষ্ট দৃশ্যপট তার কল্পনায় ছিল, যা পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের পাশাপাশি সংগীতাঙ্গনের বিভিন্ন মহল থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, গত ১২ নভেম্বর থেকে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে শুনতে ও দেখতে পাওয়া যাচ্ছে ‘কন্যা’ গানটি।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..