• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের মেধা বিকাশ, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে থিংকওয়েল ইংলিশ স্কুলের ( Thinkwel l English School) উদ্যোগে ‘মেরিট স্কলারশিপ-২০২৬’ উপলক্ষে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সদরের কাতার টাওয়ারে অবস্থিত বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।

প্রথমবারের মতো আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শহর, মীরসরাইয়ের আবুতোরাবসহ দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে কোমলমতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হন।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পরিদর্শন করেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা, প্রিন্সিপাল কাউসার রহমান, পরিচালক হাসান মাহমুদ মহিউদ্দিন এবং জয়নাল আবেদীন। এ সময় অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংবাদিক এস এম ইকবাল ও এম জামশেদ আলম।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা বলেন, সীতাকুণ্ডে বাংলা ও আরবি মাধ্যমের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর মধ্যে ঘাটতি রয়ে গেছে। ফলে পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকেই পিছিয়ে পড়ে। শিক্ষার্থীদের এই ভাষাগত দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁরা আধুনিক ইংরেজি শিক্ষার প্রসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কেবল তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীই নয়, বরং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিজেদের মেধা যাচাই ও বাড়তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউসার রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত ও চিত্রাঙ্কনসহ সৃজনশীল বিভিন্ন বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়। মূলত শিক্ষার্থীদের সামগ্রিক মেধা ও মননের বিকাশে তাঁরা কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত অগ্রগতিতে অভিভাবকেরাও অত্যন্ত সন্তুষ্ট। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যালয়ের পরিচালক জয়নাল আবেদীন জানান, প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শৃঙ্খলায় তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যতে আরও বড় পরিসরে উপজেলার কয়েক হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করে এই মেধা প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অপর পরিচালক হাসান মাহমুদ মহিউদ্দিন বলেন, মেরিট স্কলারশিপ-২০২৬ পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া গেছে। সীতাকুণ্ডের গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম শহর ও মীরসরাইয়ের আবুতোরাবসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। সীতাকুণ্ড সদরের প্রথম ইংলিশ ভার্সন স্কুল হিসেবে তাঁরা আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছেন এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..