• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

বিশেষ প্রতিবেদক, পোস্টকার্ড।। / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে জমি কিনে সেখানে বিজিবি ক্যাম্প স্থাপনের প্রতিবাদ ও ক্যাম্প সরানোর দাবিতে করা সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে হুমকির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়।

পুলিশের দাবি, সংবাদ সম্মেলনে ২১ শতক জমি কেনার কথা বললেও মীর মো. হাসানের দলিলে জমির পরিমাণ উল্লেখ রয়েছে মাত্র ১ শতক। একইভাবে তাঁর সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়া আসিফুল ইসলামের ২৪ শতক জমি কেনার দাবির বিপরীতে দলিলে পাওয়া গেছে ৪ শতকের তথ্য।

শনিবার জেলা পুলিশের দেওয়া এক বক্তব্যে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কেনেন তিনি। ওই জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প সরানোর দাবিতে মানববন্ধন করায় জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি মীর মোহাম্মদ হাসান ও আসিফুল ইসলাম জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং সহযোগিতা চাইতে পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁদের দেওয়া দলিল এবং পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনায় জমির পরিমাণ, দাগ ও বাস্তব দখলের মধ্যে অসংগতি পাওয়া যায়।

পুলিশ জানায়, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে মীর মো. হাসান ১ শতক এবং আসিফুল ইসলাম ৪ শতক জমির দলিল পান। তাঁদের দাবি করা জমির পরিমাণের সঙ্গে দলিলের এই তথ্যের মিল নেই।

পুলিশের ভাষ্য, তাঁদের দখলে থাকা জমি প্রাথমিকভাবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি বলে জানা গেছে। অথচ দলিলে উল্লেখ রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমির অন্য দাগের কথা।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন। পরে সেগুলোর নামজারি খতিয়ান তৈরি হয়।

পুলিশের দাবি, এসব জমির দলিল ও নামজারির কাগজ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও অনেককে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে। এতে দলিলে উল্লেখ থাকা জমি ও বাস্তবে দখলে থাকা জমির মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে বিএস ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬ দশমিক ৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে সাতটি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে ১ শতক জমির বিবরণ রয়েছে। সব মিলিয়ে জমির পরিমাণ ২৭৪ দশমিক ৭৫ শতক।

জঙ্গল সলিমপুরের মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি বলে জানিয়েছে জেলা পুলিশ। সেখানে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, পাহাড় কাটা ও জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

জেলা পুলিশ জানায়, বর্তমানে জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ছয়টি সড়কের কাজ চলছে। সরকারি জমির সুষ্ঠু ব্যবহার, নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

এসপির বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের বক্তব্য, একটি গোষ্ঠীর প্ররোচনায় পুলিশের ভূমিকা বিতর্কিত করতে এ ধরনের সংবাদ সম্মেলন করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..