• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, রাজারবাগ পুলিশ হাসপাতালের প্রধান হলেন ডিআইজি মুসলিম সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ দোকান ও অটোরিকশার গ্যারেজ সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৭ দিনে হাসপাতালে ভর্তি ২৪ অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু, আইনি ও সামাজিক সুরক্ষায় সমন্বয়ের তাগিদ ১৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউটে ‘ছায়াছন্দ’,সত্তর ও আশির দশকের চলচ্চিত্রের গানের সুরের মূর্ছনা সীতাকুণ্ডে রাস্তা বন্ধ করায় শত মানুষের ভোগান্তি, ইউএনও’র হস্তক্ষেপ দাবি জুলাই অভ্যুত্থান: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ সীতাকুণ্ডের ওসি মহিনুল ইসলাম ফের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, আবেদন আহ্বান

পোস্টকার্ড ডেস্ক ।। / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের কৃতী শিক্ষার্থী ও প্রবীণ গুণীজনদের সম্মাননা জানাতে উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন। এর অংশ হিসেবে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় গুণীজনদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে।

শনিবার সীতাকুণ্ড পৌরসদরস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের পরীক্ষায় সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের স্থায়ী শিক্ষার্থীরা এই সংবর্ধনার জন্য আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবরের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

  • একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি

  • প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি

ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থানসমূহ: শিক্ষার্থীরা সীতাকুণ্ডের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নিম্নলিখিত স্থান ও ব্যক্তিদের কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন:

  • সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা): টিপলু বড়ুয়া (০১৮১১-৯২৯৪৮৬)

  • উপজেলা ডিজিটাল সেন্টার: মো. সোহেল (০১৮১৭-৭৪৫৯২১)

  • কুমিরা রোজ গার্ডেন একাডেমি: খোরশেদ আলম (০১৮১৯-৩৬০৫১৬)

  • লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (খুলশী): লায়ন কাজী আলী আকবর জাসেদ (০১৮১৭-৭৮৭৮৭৮)

  • সাদেক মস্তান (রা.) উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক (০১৮১৮-৬৭৮৩৪৬)

  • সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষক মো. দিদারুল আলম (০১৭১৪-৩৮১৫৫৫)

  • ইপসা (চান্দগাঁও): পরিচালক মো. মনজুর মোরশেদ চৌধুরী (০১৬৭৩-২৯৮৬৪৫)

  • খান বই বিতান (ভাটিয়ারী): মো. নুরুল আবছার (০১৮১৯-৮৪১৭৭৮)

  • বড়পোল: লায়ন মফিজুর রহমান সাজ্জাদ সিঙ্গার (০১৭১৭-৭৩৭৭১১)                                                                                                                                                                                                                                                                                                  খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..