• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আবারো যৌতুকের বলি , প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার! মাত্র তিন বছরের মাথায় যৌতুকের বলি গৃহবধূ আঁখি, প্রয়োজন পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দুই দিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩০৫ জন, ৫০ জনের ছানি অপারেশনের সুযোগ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক সীতাকুণ্ডে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আর নেই চমেক হাসপাতালে শয্যা সংকট, ২২শ শয্যার বিপরীতে সাড়ে চার হাজার রোগী! অপেক্ষার অবসান, ‘থ্রি ইডিয়টস ২’-এর প্রস্তুতি নিয়ে মুখ খুললেন আমির সীতাকুণ্ডে চার মাসেই ধসে পড়ল অর্ধকোটি টাকার কাজের নালার দেয়াল

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

পোস্টকার্ড ডেস্ক ।। / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা এটিএম সিরাজুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের সময় কুমিল্লার লাকসাম উপজেলার হাসানপুর গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা এটিএম সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত ও দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় লাকসামের হাসানপুর আব্দুল গফুর ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম ও প্রধান নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের ইচ্ছা অনুযায়ী তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সিরাজুল ইসলামের প্রয়াণে সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, একজন আদর্শ পিতা ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..