• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নিতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা হীরকজয়ন্তীর আলোয় ঝলমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর মহাসমারোহে উৎসব ওয়াসার পাইপের লিকেজে বেহাল লতিফপুর স্কুল রোড, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আর নেই

ঢাকা অফিস, পোস্টকার্ড ।। / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের কন্যা মনোরমা আক্তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি আব্দুল মান্নান মানবাধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ডেনমার্কের একটি আন্তর্জাতিক এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এলাকায় একজন সৎ, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুনাম ছিল।

মহাদেবপুরের এই প্রবীণ নেতার প্রয়াণে পরিবার, রাজনৈতিক অঙ্গন ও সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..