• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নিতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা হীরকজয়ন্তীর আলোয় ঝলমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর মহাসমারোহে উৎসব ওয়াসার পাইপের লিকেজে বেহাল লতিফপুর স্কুল রোড, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

পোস্টকার্ড ডেস্ক ।। / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা এটিএম সিরাজুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের সময় কুমিল্লার লাকসাম উপজেলার হাসানপুর গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা এটিএম সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত ও দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় লাকসামের হাসানপুর আব্দুল গফুর ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম ও প্রধান নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের ইচ্ছা অনুযায়ী তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সিরাজুল ইসলামের প্রয়াণে সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, একজন আদর্শ পিতা ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..