• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আবারো যৌতুকের বলি , প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার! মাত্র তিন বছরের মাথায় যৌতুকের বলি গৃহবধূ আঁখি, প্রয়োজন পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দুই দিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩০৫ জন, ৫০ জনের ছানি অপারেশনের সুযোগ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক সীতাকুণ্ডে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আর নেই চমেক হাসপাতালে শয্যা সংকট, ২২শ শয্যার বিপরীতে সাড়ে চার হাজার রোগী! অপেক্ষার অবসান, ‘থ্রি ইডিয়টস ২’-এর প্রস্তুতি নিয়ে মুখ খুললেন আমির সীতাকুণ্ডে চার মাসেই ধসে পড়ল অর্ধকোটি টাকার কাজের নালার দেয়াল

দুই দিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যায় আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বিশেষ বিনামূল্যে সার্জারি ক্যাম্প। ‘অঙ্গীকার’ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC) যৌথ উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সহযোগিতায় এবং ‘ক্লেফট বাংলাদেশ’ (Cleft Bangladesh)-এর আর্থিক সহযোগিতায় গত শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম নগরের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ এবং লায়ন্স জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, লায়ন নুর মোহাম্মদ মানিক, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. ফরহাদুল হক, লায়ন মো. ফজলুল হক, লায়ন আসাদ উল্ল্যাহ, লায়ন আমিনুর রহমান কাল্টু, সদস্য লায়ন শেখ মো. আহসান, লায়ন কাজী তারেক মঈনুদ্দিন এবং লিও জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ অন্যান্যরা।

আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে আয়োজিত এই ফ্রি সার্জারি ক্যাম্পে সার্জারি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত ও খ্যাতিমান জাতীয় প্লাস্টিক সার্জন প্রফেসর ডা. মো. কামরুজ্জামান। তাঁর দক্ষ সার্জিক্যাল টিম সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের এই জটিল অস্ত্রোপচার সফলভাবে পরিচালনা করেন। এই সেবামূলক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে যুক্ত ছিলেন ডিসেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের (DCF) চেয়ারম্যান লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন ডা. ফরহাদুল হক ও যুগ্ম কোষাধ্যক্ষ জাফর উদ্দিন প্রমুখ।

এই মানবিক প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য যে , ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC), ক্লেফট বাংলাদেশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি প্রতি মাসে এই সেবা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসেই অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে এ ধরনের জটিল চিকিৎসা সেবা দিয়ে আসছে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা সমাজে দীর্ঘ সময় ধরে অবহেলা ও মানসিক যন্ত্রণার শিকার হয়। তবে সঠিক সময়ে সামান্য একটি অস্ত্রোপচার তাদের মুখে হাসি ফোটাতে এবং স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিতে পারে। চট্টগ্রাম বিভাগসহ আশেপাশের অঞ্চলের অসচ্ছল পরিবারগুলোকে প্রতি মাসের ক্যাম্পের নির্ধারিত দিনে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে উপস্থিত হয়ে অথবা ০১৪৪১৬৬৭৬৭২ নম্বরে যোগাযোগের মাধ্যমে এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..