• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ অসহায় শিশুর দাফনে পাশে দাঁড়ালেন মানবিক আনসার সরোয়ার

সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি সড়কের জায়গা দখল করে দিনদুপুরে ঘরবাড়ি ও দেয়াল নির্মাণের এক গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ ৬ নম্বর ওয়ার্ডের (বাহারিয়ার পাড়া) জামে মসজিদ সংলগ্ন সাহেবানি সড়কে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ দখলদারত্ব চললেও একাধিক লিখিত অভিযোগের পরও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসনের এমন নীরবতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম হতাশার সৃষ্টি হয়েছে।

অভিযোগের তির স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী জানে আলম বাবুলের দিকে, যিনি ওই এলাকার মৃত এরশাদ উল্যা সেরাংয়ের ছেলে। সড়কের জায়গা দখলমুক্ত করতে স্থানীয় যুবক মো. ইব্রাহিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নকশা (সিট) অনুযায়ী সড়কটির নির্ধারিত প্রস্থ ২৪ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারের সময় সঠিক পরিমাপ না করায় এই জটিলতার তৈরি হয়েছে। প্রকৃত নকশা অনুযায়ী রাস্তা পরিমাপ না করে উত্তর পাশের জমির মালিকদের অংশের উপর নির্মাণ করা হয়েছে, যার ফলে বাহারিয়ার পাড়া জামে মসজিদ এলাকা থেকে জলদাশ পাড়া পর্যন্ত সড়কটির দক্ষিণ দিকে ১০-১২ ফুট দখল করে এক প্রকার প্রতিযোগিতা করেই স্থায়ী বাড়ি ও দেয়াল নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি ডিজিটাল সার্ভের মাধ্যমে সড়কটি পুনরায় পরিমাপ করলেই আসল সীমানা সহজে চিহ্নিত করা সম্ভব। তবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের রাজনৈতিক চাপের মুখে পড়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে বা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ইতোপূর্বে এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা ও সামাজিক বিরোধের সৃষ্টি হয়েছে। বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জানে আলম বাবুল দাবি করেন, “আমি আমার কেনা জায়গার ওপরই বাড়ি ও দেয়াল নির্মাণ করছি। সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে এসে আমার জায়গা পরিমাপ করে দিয়েছেন, আমি কারও জায়গা দখল করিনি।”

তবে এ বক্তব্য অস্বীকার করে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, এই সড়ক দখল বা পরিমাপের বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে উপজেলা প্রকৌশলী মো. আলমগীর বাদশা নিজের দায় এড়িয়ে বলেন, “সরকারি সড়ক দখল উচ্ছেদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এমনকি আমার কাছে সড়কের কোনো সঠিক ম্যাপ বা নকশাও নেই। এটি উদ্ধারের দায়িত্ব স্থানীয় এলাকাবাসীর।” প্রশাসনের এমন দায়সারা ও দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগকারী ইব্রাহিম জানান, সরকারি সড়ক দখল করা সম্পূর্ণ বেআইনি হলেও ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..