• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় স্কুলছাত্রী ও গৃহবধূ ছিনতাইয়ের শিকার হওয়ার এক সপ্তাহ পার না হতেই এবার এক স্কুল শিক্ষিকাকে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা শিক্ষিকার চোখে মলম লাগিয়ে তাঁর মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শিক্ষিকার পরিবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ছিনতাইয়ের শিকার হওয়া ওই শিক্ষিকার নাম কনিকা চৌধুরী, যিনি উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক হিসেবে কর্মরত আছেন। শিক্ষিকার স্বামী বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিজয় দেব জানান, গত বুধবার কনিকা চৌধুরী বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ডিউটি শেষ করে বাড়বকুণ্ডে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে সড়কে এসে একটি সিএনজি ট্যাক্সিতে ওঠেন। এরপর ট্যাক্সিতে আগে থেকেই যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে তাঁর সঙ্গে থাকা মোবাইল, স্বর্ণের আংটি ও কিছু টাকা কেড়ে নেয়।

পরবর্তীতে ছিনতাইকারীরা তাঁর চোখে মলম লাগিয়ে বাড়বকুণ্ড আসার আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর শিক্ষিকার স্বামী বিজয় দেব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..