সীতাকুণ্ডের উত্তর সলিমপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হয়রত খাজা কালুশাহ্ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে প্লে, নার্সারী ও নূরানী ১ম থেকে ৩য় শ্রেণিতে পৃথক নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ইং থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে।
মাদ্রাসাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো অভিজ্ঞ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান এবং প্রতি মাসে শিক্ষার্থীদের পাঠ মূল্যায়ন ও প্রতিবেদন তৈরি। বিশেষ নজর দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই আদায় নিশ্চিত করার প্রতি। দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের মানোন্নয়নে এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা।

সহীহ কুরআন ও নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে এখানে তাজবীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত এবং সূরা ইয়াসিনসহ গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ করানো হয়। সেই সাথে রয়েছে বিশুদ্ধ আক্বিদাহ-আমল ও আখলাকের প্রশিক্ষণ। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর করার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং ইসলামি সংস্কৃতি ও খেলাধুলার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মাদ্রাসা অফিসে সশরীরে যোগাযোগ করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালাম আমিনীর সঙ্গে ০১৮১৯-৬৪৬৭১৭ অথবা ০১৩০৯-১০৫১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। "সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের"– এই অঙ্গীকার নিয়ে মাদ্রাসাটি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com