• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিশুসাহিত্য উৎসব ২০২৬ উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন ‘শিশুসাহিত্য’ বিআইটিআইডির দরপত্রে বৈষম্যমূলক শর্তের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ২৫টি রাইড নিয়ে সীতাকুণ্ড সিকিউর সিটিতে শুরু হলো শিশুদের বিনোদন কেন্দ্র ‘ডিজনী পার্ক’ আকবরশাহ থানায় হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর সীতাকুণ্ডে ১১ বছরের মানবিক পথচলা, সরকারি নিবন্ধনে নতুন উদ্দীপনায় সীতাকুণ্ড যুব ব্লাড ব্যাংক সীতাকুণ্ডে সবজি চাষের ক্ষতি পুষিয়ে সোনালি আখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন না ফেরার শর্তে পুলিশ পাহারায় চুয়েট ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি ফটিকছড়িতে গ্রেপ্তার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন, ইউপি প্রার্থীর নাম ঘোষণা সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ ও পৌনে ৪ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১ লাখ মিটার জাল

বিআইটিআইডির দরপত্রে বৈষম্যমূলক শর্তের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ

বিশেষ প্রতিবেদক ।। / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) সাতটি পণ্য ও সেবা ক্রয়ের দরপত্রের শর্তাবলি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঠিকাদাররা। তাদের অভিযোগ, নতুন উদ্যোক্তাদের বাজারে আসার সুযোগ করে দিতে সরকারি ক্রয়সংক্রান্ত বিধানে পরিবর্তন আনার নির্দেশনা থাকা সত্ত্বেও, এই দরপত্রের শিডিউলে কিছু বিতর্কিত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ববর্তী কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা, উচ্চ আর্থিক সক্ষমতা এবং আগেভাগেই নমুনা জমা দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আপত্তি তুলেছেন তাঁরা। গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত সরকারি সিদ্ধান্ত ও গেজেটের নির্দেশনা অমান্য করে তৃণমূল পর্যায়ে সরকারি দপ্তরের এমন স্বেচ্ছাচারী আচরণ নতুন ব্যবসায়ীদের বিকাশকে চরমভাবে ব্যাহত করছে দাবি করে ভুক্তভোগী ঠিকাদাররা অবিলম্বে এই দরপত্র বাতিল করে নতুন শিডিউল প্রকাশের দাবি জানিয়েছেন।

ই-জিপি পোর্টাল ও দরপত্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ অক্টোবর বিআইটিআইডির পরিচালক ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি, রিএজেন্ট, কেমিক্যাল রিএজেন্ট, খাদ্যসামগ্রী, স্টেশনারি এবং লিনেন সামগ্রী ধোলাইসহ মোট সাতটি প্যাকেজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর। তবে টেন্ডার ডেটা শিট বিশ্লেষণ করে দেখা গেছে, কয়েকটি প্যাকেজে সরবরাহকারী হিসেবে ন্যূনতম তিন বছরের সাধারণ অভিজ্ঞতা, গত ১০ বছরের মধ্যে নির্দিষ্ট মূল্যের কাজ করার অভিজ্ঞতা এবং মোটা অঙ্কের আর্থিক সক্ষমতার শর্ত আরোপ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি অনুযায়ী, বিভিন্ন খাতে ক্ষেত্রবিশেষে ৬ লাখ থেকে সর্বোচ্চ ৪৯ লাখ টাকা পর্যন্ত কাজের পূর্ব অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়েছে। আর কে ওশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাজমুল সুলতানা রুমা অভিযোগ করে বলেন, গত ১৪-১৫ বছর ধরে যারা এককভাবে কাজগুলো নিয়ন্ত্রণ করে আসছেন, তাদের পুনর্নিয়োগ নিশ্চিত করতেই কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন উদ্যোক্তাদের জন্য দরপত্রের পথ বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে দরপত্র দাখিলের আগেই পণ্যসামগ্রীর নমুনা জমা দেওয়ার শর্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। আজাদ অ্যান্ড ব্রাদার্সের মালিক মোহাম্মদ কাসেম জানান, দরপত্রে অংশগ্রহণের আগেই একাধিক খাতে নমুনা প্রস্তুত ও জমা দিতে গিয়ে ছোট ও নতুন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে পুরাতন প্রতিষ্ঠানগুলো বাড়তি সুবিধা পাচ্ছে উল্লেখ করে তিনি ব্যাংক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাবের মতো কঠোর শর্তসমূহ শিথিলের দাবি জানান। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিআইটিআইডির ভারপ্রাপ্ত পরিচালক ড. ইফতেখার আহমেদ জানান, দরপত্রের শর্ত বা গেজেট লঙ্ঘনের বিষয়ে ঠিকাদারদের কোনো লিখিত আপত্তি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..