• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিশুসাহিত্য উৎসব ২০২৬ উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন ‘শিশুসাহিত্য’ বিআইটিআইডির দরপত্রে বৈষম্যমূলক শর্তের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ২৫টি রাইড নিয়ে সীতাকুণ্ড সিকিউর সিটিতে শুরু হলো শিশুদের বিনোদন কেন্দ্র ‘ডিজনী পার্ক’ আকবরশাহ থানায় হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর সীতাকুণ্ডে ১১ বছরের মানবিক পথচলা, সরকারি নিবন্ধনে নতুন উদ্দীপনায় সীতাকুণ্ড যুব ব্লাড ব্যাংক সীতাকুণ্ডে সবজি চাষের ক্ষতি পুষিয়ে সোনালি আখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন না ফেরার শর্তে পুলিশ পাহারায় চুয়েট ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি ফটিকছড়িতে গ্রেপ্তার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন, ইউপি প্রার্থীর নাম ঘোষণা সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ ও পৌনে ৪ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১ লাখ মিটার জাল

২৫টি রাইড নিয়ে সীতাকুণ্ড সিকিউর সিটিতে শুরু হলো শিশুদের বিনোদন কেন্দ্র ‘ডিজনী পার্ক’

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুদের নির্মল বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার শিশুদের আনন্দ, খেলাধুলা ও শারীরিক বিকাশের কথা বিবেচনায় রেখে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘ডিজনী পার্ক’ ও ‘ডিজনী ফ্যান্টাসিয়া’। পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলার বিশাল পরিসর জুড়ে শিশুদের জন্য আধুনিক এই বিনোদনকেন্দ্র দুটি গড়ে তোলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে কেক ও ফিতা কেটে বিনোদনকেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। ২৫টি আধুনিক ও আকর্ষণীয় রাইড নিয়ে সজ্জিত এই বিনোদনকেন্দ্রটি শিশুদের বিনোদনের পাশাপাশি পুরো পরিবারের জন্য এক মনোরম পরিবেশ নিশ্চিত করেছে। এখন থেকে কেনাকাটার পাশাপাশি পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে এখানে আনন্দময় ও কোলাহলমুক্ত ছুটির সময় কাটাতে পারবেন।

স্থানীয় অধিবাসীদের মতে, সীতাকুণ্ড অঞ্চলে এতদিন শিশুদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত বিনোদনকেন্দ্রের বেশ অভাব ছিল। ডিজনী পার্ক ও ডিজনী ফ্যান্টাসিয়ার এই নতুন সংযোজন সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বা অবসর সময়ে শিশুদের আনন্দ প্রদান এবং পরিবারকেন্দ্রিক সুস্থ ধারার বিনোদনের পরিবেশ তৈরিতে এ উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সিকিউর সিটি কমপ্লেক্সের পরিচালকবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা শিশুদের মানসিক বিকাশে এ ধরনের বিনোদনমূলক উদ্যোগের তীব্র প্রশংসা করেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..