• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সহপাঠীর রক্ত ভেজা মহাসড়কেই আইআইইউসি ছাত্রী মাইশাকে শেষ বিদায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের অদম্য রাব্বির পাশে উপজেলা প্রশাসন সীতাকুণ্ডে বাসচাপায় আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যুর খবরে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫, অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাহমিদা সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে হামলা ও বাগানের গাছ কাটার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি সীতাকুণ্ডে উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল সীতাকুণ্ডের ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ কাল থেকে চট্টগ্রামসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, গতিসীমা সর্বোচ্চ ২৫ কিমি ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

২৫টি রাইড নিয়ে সীতাকুণ্ড সিকিউর সিটিতে শুরু হলো শিশুদের বিনোদন কেন্দ্র ‘ডিজনী পার্ক’

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুদের নির্মল বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার শিশুদের আনন্দ, খেলাধুলা ও শারীরিক বিকাশের কথা বিবেচনায় রেখে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘ডিজনী পার্ক’ ও ‘ডিজনী ফ্যান্টাসিয়া’। পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলার বিশাল পরিসর জুড়ে শিশুদের জন্য আধুনিক এই বিনোদনকেন্দ্র দুটি গড়ে তোলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে কেক ও ফিতা কেটে বিনোদনকেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। ২৫টি আধুনিক ও আকর্ষণীয় রাইড নিয়ে সজ্জিত এই বিনোদনকেন্দ্রটি শিশুদের বিনোদনের পাশাপাশি পুরো পরিবারের জন্য এক মনোরম পরিবেশ নিশ্চিত করেছে। এখন থেকে কেনাকাটার পাশাপাশি পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে এখানে আনন্দময় ও কোলাহলমুক্ত ছুটির সময় কাটাতে পারবেন।

স্থানীয় অধিবাসীদের মতে, সীতাকুণ্ড অঞ্চলে এতদিন শিশুদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত বিনোদনকেন্দ্রের বেশ অভাব ছিল। ডিজনী পার্ক ও ডিজনী ফ্যান্টাসিয়ার এই নতুন সংযোজন সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বা অবসর সময়ে শিশুদের আনন্দ প্রদান এবং পরিবারকেন্দ্রিক সুস্থ ধারার বিনোদনের পরিবেশ তৈরিতে এ উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সিকিউর সিটি কমপ্লেক্সের পরিচালকবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা শিশুদের মানসিক বিকাশে এ ধরনের বিনোদনমূলক উদ্যোগের তীব্র প্রশংসা করেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..