চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গত সোমবার সন্ধ্যায় ফটিকছড়ি থানাধীন সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধৃত জাহাঙ্গীর হোসেন ফটিকছড়ির গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে মঞ্জুর আহমেদ হত্যাকাণ্ডের পর থেকে আসামি জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। সম্প্রতি তার গোপন অবস্থানের খবর পেয়ে র্যাব-৭-এর একটি দল ফটিকছড়ির সমিতির হাট এলাকায় চড়াও হয়ে অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সংগৃহীত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি রনিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে হাটহাজারী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;