• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে সবজি চাষের ক্ষতি পুষিয়ে সোনালি আখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন না ফেরার শর্তে পুলিশ পাহারায় চুয়েট ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি ফটিকছড়িতে গ্রেপ্তার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন, ইউপি প্রার্থীর নাম ঘোষণা সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ ও পৌনে ৪ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১ লাখ মিটার জাল নতুন ভিসি প্রত্যাখ্যান চুয়েটে: অবরুদ্ধ উপাচার্য, সর্বাত্মক অসহযোগের ঘোষণা সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কনে ৪ শিক্ষার্থীদের সাফল্য সীতাকুণ্ডে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান আদর্শ ছাত্র ও যুব সমাজ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,৩০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুট

সীতাকুণ্ডে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা তদারকি দলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপর্যায়ের এই টিম।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী, পৌর যুবদল নেতা জিয়াউদ্দিনসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন দল মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

মণ্ডপ প্রাঙ্গণে পূজা আয়োজক ও ভক্তদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, “শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে।”

তিনি আরও জানান, পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক মণ্ডপ মনিটরিং করা হবে।তাছাড়া মণ্ডপগুলোতে আয়োজকদের নিজস্ব পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন রাখার তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে পূজা মণ্ডপ ও এর আশপাশের এলাকায় সব ধরনের মাদক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ পূজা উদযাপনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, বরং এটি সবার নাগরিক দায়িত্ব।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলার পূজা তদারকিতে গঠিত বিশেষ টিম সার্বক্ষণিক মাঠে থাকবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের শঙ্কা ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..