• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে সবজি চাষের ক্ষতি পুষিয়ে সোনালি আখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন না ফেরার শর্তে পুলিশ পাহারায় চুয়েট ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি ফটিকছড়িতে গ্রেপ্তার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন, ইউপি প্রার্থীর নাম ঘোষণা সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ ও পৌনে ৪ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১ লাখ মিটার জাল নতুন ভিসি প্রত্যাখ্যান চুয়েটে: অবরুদ্ধ উপাচার্য, সর্বাত্মক অসহযোগের ঘোষণা সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কনে ৪ শিক্ষার্থীদের সাফল্য সীতাকুণ্ডে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান আদর্শ ছাত্র ও যুব সমাজ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,৩০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুট

সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৪৯ জন রোগী

পোস্টকার্ড ডেস্ক ।। / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব। এ কর্মসূচিতে তিন শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৯ জন রোগীকে নির্বাচন করা হয়েছে।

গতকাল সীতাকুণ্ডের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল জুবলি, প্রোগ্রেসিভ সাউথ ও অগ্রণী ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং আরও প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। নির্বাচিত ৪৯ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ (এফসিএ), পিএমজেএফ। কর্মসূচির উদ্বোধন করেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামছুদ্দীন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট ট্রেজারার আব্দুল্লাহ মোহাম্মদ নুরউদ্দীন, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ারপারসন লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, এমজেএফ, রিজিওন চেয়ারপারসন (অ্যাডমিন) লায়ন গিয়াস উদ্দিন, ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপারসন ও লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান মাহী, জোন চেয়ারপারসন লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন কামাল উদ্দিন ভুঁইয়া, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা এবং সেন্ট্রাল জুবলি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ।

এ সময় ক্লাবের সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, ট্রেজারার লায়ন নুর খান, লায়ন মোহাম্মদ কাওসারউজ্জামান, লায়ন মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি লায়ন আলিম উদ্দীন, প্রফেসর লায়ন নাজিমুজ্জামান রাসেদ, লায়ন মো. আরাফাত এলাহী, লায়ন আব্দুর রহমানসহ জেলা লিও ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চক্ষুরোগের চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ মানুষের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা মানবতার সেবায় লায়ন্স ক্লাবের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড


এই ক্যাটাগরীর আরো খবর..