• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইইউটির ৩৮তম সমাবর্তন, সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারে শিক্ষামন্ত্রীর আহ্বান সীতাকুণ্ডে অসুস্থ বৃদ্ধ আবুল কাশেম নিখোঁজ, সন্ধানে স্বজনদের আকুতি স্ত্রীর পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড, ৩ সহযোগীকে নিয়ে স্বামীর আদালতে স্বীকারোক্তি ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর আলনার নিচে মিলল ৩ বছরের শিশুর মরদেহ চালু হতেই দখলে পতেঙ্গার দেশের প্রথম সাইকেল ট্র্যাক: সুন্দর উদ্যোগ রক্ষায় প্রশ্ন ছাদের সৌরবিদ্যুতে চট্টগ্রামে সাড়া ফেলেছে ‘নেট মিটারিং’ কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বানে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ বছরের শিশু আরাফাতের আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে অসুস্থ বৃদ্ধ আবুল কাশেম নিখোঁজ, সন্ধানে স্বজনদের আকুতি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসা থেকে বের হয়ে ১০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন আবুল কাশেম নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের সমাদরপাড়া পাকারাস্তার মাথা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা এবং স্মৃতিভ্রমের কারণে কোনো কিছু ঠিকভাবে মনে রাখতে না পারায় এ নিয়ে চরম দুশ্চিন্তা ও উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর স্বজনরা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার পর কোনো এক সময়ে তিনি পরিবারের অজান্তে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর আর কোনো সন্ধান মেলেনি। বৃদ্ধের শারীরিক অবস্থা ও স্মৃতিভ্রমের বিষয়টি চিন্তা করে পরিবারের সদস্যরা গভীর সংকটে পড়েছেন এবং তাঁর সুরক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি যদি বৃদ্ধ আবুল কাশেমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে অবিলম্বে ০১৬৩২১২১০১৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। একই সাথে নিখোঁজ বৃদ্ধকে দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সন্ধানসংক্রান্ত খবরটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..