• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কারাবন্দী পুরস্কারপ্রাপ্ত কৃষক আইয়ুবের পাশে সীতাকুণ্ড কৃষি অফিস জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল: ১৫ বছরের চুক্তি সই, রাজধানীজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৫৩ লাখ টাকার বিআরটিএ’র আর্থিক সহায়তা সীতাকুণ্ডে উপকূলে অর্ধগলিত শিশুর লাশ, গাউছিয়া কমিটির সহায়তায় উদ্ধার সীতাকুণ্ডে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু সীতাকুণ্ডে শিক্ষক সংকটে স্থবির মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম, প্রধান শিক্ষক নেই একাধিক প্রতিষ্টানে সার পাচার আটকাতে গিয়ে চাঁদাবাজির মিথ্যা মামলায় কারাগারে কৃষক ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু, বিচার ও পুনর্বাসন নিয়ে প্রশ্নবিদ্ধ নীরবতা!

সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাতনামা এক গৃহবধূর (৩৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। নিহতের গলায় পেঁচানো ওড়না ও শরীরের আঘাতের চিহ্ন দেখে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের টেরিয়াইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টেরিয়াইল হাই স্কুলের পাশে এক নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা সীতাকুণ্ড থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত গৃহবধূর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল রঙিন থ্রিপিস, গলায় শক্ত করে ওড়না পেঁচানো এবং দুই হাতে ছিল শাখা। হাতে শাখা ও বিশেষ অলংকার পরা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী। তবে নিহতের কাছ থেকে কোনো পরিচয়পত্র না পাওয়ায় তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই টেরিয়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় ওড়না পেঁচানো থাকায় প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য পিবিআই (PBI) প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। তাছাড়া অন্য কোথাও তাকে হত্যা করে রাতের আঁধারে মরদেহটি টেরিয়াইল এলাকায় ফেলে যাওয়া হয়েছে নাকি ঘটনার মূল রহস্য অন্য কিছু—তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..