০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান’র দায়িত্ব গ্রহণ

তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি।

২০০২ সালের ২২ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তারেক রহমানকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। ২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়।

মাঝে এক-এগারোর সময় জেলে যেতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় অগণিত নেতা-কর্মী।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান’র দায়িত্ব গ্রহণ

প্রকাশিত হয়েছে: ০৩:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬