০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদেরকে স্ব-পদে বহালের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বুধবার (৭ জানুয়ারী) বিকালে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়। বহিস্কৃত নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব পদে বহাল করা হয়েছে বলেও গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।

বহিস্কারাদেশ প্রত্যাহার ও পূণরায় স্বপদে বহালে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকে তারা মুক্তি পেয়েছেন । বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তিনি সীতাকুণ্ডের গণমানুষের নেতা আসলাম চৌধুরীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খালেদ / পোস্তকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

সীতাকুণ্ডে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬