• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫, আহত ৯ এক দিনে এক লাখ গাছ রোপণ, ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন চট্টগ্রামের ডিসি জীবন থাকতে যে ভুলগুলো শুধরে নেওয়া জরুরি. তওবা কবুল না হওয়ার সময়সমূহ সীতাকুণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির একগুচ্ছ সেবা কার্যক্রম অনুষ্ঠিত আবারো যৌতুকের বলি , প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার! মাত্র তিন বছরের মাথায় যৌতুকের বলি গৃহবধূ আঁখি, প্রয়োজন পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দুই দিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩০৫ জন, ৫০ জনের ছানি অপারেশনের সুযোগ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক সীতাকুণ্ডে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির একগুচ্ছ সেবা কার্যক্রম অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) গেট সংলগ্ন হযরত পীর পন্থীশাহ্ (রহ.) এতিমখানা ও মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির উদ্যোগে ‘অক্টোবর সার্ভিস ২০২৬’ এর আওতায় একগুচ্ছ বহুমুখী সেবা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দিনব্যাপী আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নানা সেবা পৌঁছে দেওয়া হয়।

উক্ত সেবা কার্যক্রম ও প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সম্মানিত জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন PMJF। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. আবু বক্কার সিদ্দীকি PMJF। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম।

রিজিওনাল চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ ও ক্লাব সেক্রেটারি লায়ন রেদওয়ানুল করিম রনজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপারসন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মো. আনোয়ার হোসেন, ক্যাবিনেট কর্মকর্তা লায়ন নুরুল ইসলাম শাহাব উদ্দিন, লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. ফজলুল হক, লায়ন কাজী তারেক মঈনুদ্দিন, লায়ন মো. আলী আজম, লায়ন আলিম উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট ও শিক্ষকবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তৈরি খাবার ও শুকনো খাদ্য সামগ্রী (রেডি ও ড্রাই ফুড) বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে আয়োজন করা হয় হামদ-নাত, ক্বিরাআত ও তথ্যভিত্তিক ইসলামী কুইজ প্রতিযোগিতা। বিজয়ী ও অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া পরিবেশ রক্ষায় মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক ও প্রতিকার, শিশুদের চাইল্ডহুড ক্যানসার সচেতনতা, জন্মগত ঠোঁট ও তালু কাটা, পায়ের পাতা বাঁকা এবং শারীরিক বিকলাঙ্গতা পুনর্বাসন সুবিধা সংক্রান্ত বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যগত সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়ার নিয়মাবলি ও পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস তৈরিতে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মেধা-স্বাস্থ্যের সুস্থ বিকাশ ঘটানোই লায়ন্স ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ের এতিমখানাগুলোতে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্য সহায়তার মতো মৌলিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে তরুণ সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আয়োজক নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক কল্যাণে তাদের এ ধরনের সুনির্দিষ্ট সেবা প্রকল্পগুলো সীতাকুণ্ডসহ চট্টগ্রামজুড়ে অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..