• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ফকিরহাট ফকির সংযোগ সড়কে দুর্ভোগ চরমে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সীতাকুণ্ডে যুবদলকর্মী বাপ্পি হত্যা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও গুলি উদ্ধার সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শিব্বীর আহমেদ প্রিন্স।

সভায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণ এবং নানাবিধ স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বর্তমানে সীতাকুণ্ডজুড়ে ডেঙ্গু পরিস্থিতির যে আশঙ্কাজনক বিস্তার ঘটছে, তা প্রতিরোধে স্বাস্থ্য সহকারীদের বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সময়মতো রোগীদের চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তাওকীর হাসানের উপস্থিতিতে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত টিকাদান কর্মসূচির শতভাগ বাস্তবায়ন এবং মৌসুমী রোগব্যাধি প্রতিরোধে এই সমন্বয় সভা বিশেষ ভুমিকা রাখবে।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..