সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের (সরকারি নিবন্ধন নম্বর—চট্ট ৩২৯৩) কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৯ মেয়াদের ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, গুণিজন সংবর্ধনা এবং সংগঠনের মুখপত্র স্মরণিকা ‘সমাজ দর্পণ’ প্রকাশের জন্য বাজেট অনুমোদন ও তা সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সহ-সভাপতি আলহাজ্ব গাজী শামছুল আলম, সহ-সভাপতি মো. মনজুর মোরশেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এমওএইচ কাইউম এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জেসমিন আকতার।
এছাড়াও সভায় আরও বক্তব্য দেন দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন কাজী আলী আকবর জাসেদ, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সোহেল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্থপতি সহিদুল ইসলাম, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মানিক লাল দাশগুপ্ত।
সভায় কার্যকরী সদস্যবৃন্দের মধ্যে আবু জাফর মোহাম্মদ ছাদেক, মো. মাহিব উল্লাহ, মো. ওমর ফারুক, মো. আবু তাহের এবং পৃষ্ঠপোষক সদস্য ও মেজবান কমিটির সদস্যসচিব লায়ন মোহাম্মদ আলীম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন সংবর্ধনা অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।
খালেদ / পোস্টকার্ড ;