• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ অসহায় শিশুর দাফনে পাশে দাঁড়ালেন মানবিক আনসার সরোয়ার

সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মানবসেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে চার শতাধিক অসচ্ছল ও সাধারণ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করার পাশাপাশি রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই অস্থায়ী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চোখের ছানি অপারেশন সিলেকশন, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড প্রেশার পরিমাপসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ডেঙ্গু, চিকনগুনিয়া, চাইল্ডহুড ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির সভাপতি লায়ন মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন রিদওয়ানুল করিম রঞ্জুর দক্ষ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জেলার রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন উইথ ক্লাব লায়ন মো. আনোয়ার হোসেন।

ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক মানুষ চোখের নানা জটিলতায় ভুগে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে পড়েন। মানবকল্যাণে লায়ন্স ক্লাবের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

চিকিৎসা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি লায়ন মো. আছাদ উল্ল্যাহ, লায়ন মো. ফজলুল হক, ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের প্রতিনিধি হাসান মাহমুদ ফাহিম, ব্লাড গ্রুপ কার্যক্রমের প্রতিনিধি আক্তার হোসাইন এলিট, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজীব দে রেড্ডি এবং আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রায় চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..