• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক তরুণের ট্র্যাজিক পরিণতি সীতাকুণ্ডে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর, ১৬ দিনে মৃত্যু ৫: আতঙ্কে সোনাইছড়ি ও পুরো উপজেলা সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার সার জব্দ, আটক ২ সীতাকুণ্ডে বাসযাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার সার জব্দ, আটক ২

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের চেষ্টা করা হচ্ছিল। অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারের সঙ্গে জড়িত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর একই এলাকার বাঁশবাড়িয়া ঘাটে মিয়ানমারে পাচারের সময় আরও একটি বড় চালান ধরেছিল কোস্ট গার্ড। ওই অভিযানে তিনটি ট্রাকে থাকা ৩৫ হাজার কেজি বা ৭০০ বস্তা ইউরিয়া সার (যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয় এবং সে সময়ও তিনটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছিল।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..