• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ দোকান ও অটোরিকশার গ্যারেজ সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৭ দিনে হাসপাতালে ভর্তি ২৪ অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু, আইনি ও সামাজিক সুরক্ষায় সমন্বয়ের তাগিদ ১৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউটে ‘ছায়াছন্দ’,সত্তর ও আশির দশকের চলচ্চিত্রের গানের সুরের মূর্ছনা সীতাকুণ্ডে রাস্তা বন্ধ করায় শত মানুষের ভোগান্তি, ইউএনও’র হস্তক্ষেপ দাবি জুলাই অভ্যুত্থান: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ সীতাকুণ্ডের ওসি মহিনুল ইসলাম ফের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি ও সিট্রাক চালুর উদ্যোগ

সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ দোকান ও অটোরিকশার গ্যারেজ

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশার গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এই ঘটনায় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ১২ থেকে ১৫ লাখ টাকা ।

শেখেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । আগুনে মোতালেব সওদাগরের দোকান, বেলাল টেইলার্স, ডা. আজাদের ওষুধের গোডাউন, ডা. না জিমের প্রতিষ্ঠান, জাহাঙ্গীরের মিস্ত্রির অটো গ্যারেজ, নুরুদ্দিন ও রাসেলের ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি কর্মকারের দোকান পুড়ে গেছে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকাণ্ডে ২০ থেকে ২৫ লাখ টাকার মালমাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের মিস্ত্রির অটোরিকশার গ্যারেজের চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । তবে রাতের আঁধারে বাজারে আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন ।

 খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..