• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক তরুণের ট্র্যাজিক পরিণতি সীতাকুণ্ডে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর, ১৬ দিনে মৃত্যু ৫: আতঙ্কে সোনাইছড়ি ও পুরো উপজেলা সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার সার জব্দ, আটক ২ সীতাকুণ্ডে বাসযাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক

সীতাকুণ্ডে বাসযাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে বিশেষ কৌশলে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। আটক শহিদুল খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে যে, যাত্রীবেশে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে স্টারলাইন পরিবহনের একটি বাস থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে শহিদুলের কাছ থেকে দুটি কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার শহিদুল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে তা চড়া দামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এ মোজাফফর হোসেন জানান, আটক মাদক কারবারি এবং উদ্ধার করা ইয়াবার চালানটি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..