• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিরা (৫) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলার ভাটিয়ারীতে এক যুবকের মৃত্যু হয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগে মনিরার শারীরিক অবস্থার অবনতি হয়। গত মঙ্গলবার তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে এনে চিকিৎসক ডা. ধীমান চৌধুরীর শরণাপন্ন হন অভিভাবকরা। এনএসওয়ান পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসক মুখে অক্সিজেন সাপোর্ট দিয়ে দ্রুত চমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বুধবার তাকে চমেকে আইসিইউতে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের মতে, হাসপাতালে আনতে কিছুটা দেরি হয়েছিল।

স্থানীয় ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন জানান, মনিরা তার মেয়ের সহপাঠী ও পাশের বাড়ির শিশু ছিল। এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সীতাকুণ্ডে গত তিন মাস ধরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর আগে গত মঙ্গলবার ভাটিয়ারী মীর্জানগর গ্রামের মো. রাফসান নামের এক যুবক ডেঙ্গুতে মারা যান। দুই দিনের ব্যবধানে শিশুর মৃত্যুতে উপজেলায় ডেঙ্গু আতঙ্ক আরও তীব্র হয়েছে।

এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি বা রেফার হচ্ছেন, তবে মনিরার মৃত্যুর বিষয়টি তাকে কেউ জানায়নি।

 খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..