• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ দোকান ও অটোরিকশার গ্যারেজ সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৭ দিনে হাসপাতালে ভর্তি ২৪ অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু, আইনি ও সামাজিক সুরক্ষায় সমন্বয়ের তাগিদ ১৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউটে ‘ছায়াছন্দ’,সত্তর ও আশির দশকের চলচ্চিত্রের গানের সুরের মূর্ছনা সীতাকুণ্ডে রাস্তা বন্ধ করায় শত মানুষের ভোগান্তি, ইউএনও’র হস্তক্ষেপ দাবি জুলাই অভ্যুত্থান: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ সীতাকুণ্ডের ওসি মহিনুল ইসলাম ফের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি ও সিট্রাক চালুর উদ্যোগ

সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৭ দিনে হাসপাতালে ভর্তি ২৪

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফসান মোহাম্মদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন আরও ২৪ জন রোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফসান। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর তীব্র জ্বর নিয়ে নগরের মেরন সিটি হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ১৪ সেপ্টেম্বর তাঁকে ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, কয়েক দিনের জ্বরে তাঁর এমন মৃত্যু পরিবারটি মেনে নিতে পারছে না।

এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর প্রকোপ সামাল দিতে ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন। তিনি বলেন, শুধু হাসপাতাল দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ড পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, পৌর এলাকায় নালা-নর্দমা পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণের কাজ চলছে। পাশাপাশি নির্মাণাধীন ভবন ও ড্রেনে লার্ভিসাইড স্প্রে জোরদার করার পাশাপাশি বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..