• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইইউটির ৩৮তম সমাবর্তন, সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারে শিক্ষামন্ত্রীর আহ্বান সীতাকুণ্ডে অসুস্থ বৃদ্ধ আবুল কাশেম নিখোঁজ, সন্ধানে স্বজনদের আকুতি স্ত্রীর পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড, ৩ সহযোগীকে নিয়ে স্বামীর আদালতে স্বীকারোক্তি ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর আলনার নিচে মিলল ৩ বছরের শিশুর মরদেহ চালু হতেই দখলে পতেঙ্গার দেশের প্রথম সাইকেল ট্র্যাক: সুন্দর উদ্যোগ রক্ষায় প্রশ্ন ছাদের সৌরবিদ্যুতে চট্টগ্রামে সাড়া ফেলেছে ‘নেট মিটারিং’ কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বানে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ বছরের শিশু আরাফাতের আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ বছরের শিশু আরাফাতের

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইয়াসিন আরাফাত। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে উপজেলার ৮ নম্বর সোনাচ্ছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামারীতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান রুবেলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথম শিশু আরাফাতের শরীরে জ্বর দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় জীবনের সাথে লড়াইয়ে হেরে যায় তিন বছরের শিশু আরাফাত। শিশুটির মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে এবং এলাকায় ডেঙ্গু নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..