• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার মাদককে ‘না’ বলুন, খেলাধুলায় মনোযোগী হোন: সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দখলবাজি ও অবৈধ স্ট্যান্ডের কবলে সীতাকুণ্ড পৌরসভা, চরম যানজটে স্তব্ধ নাগরিক জীবন কাজ না করায় ফেরত আড়াই কোটি টাকা, সীতাকুণ্ডে খানাখন্দে ভরা গ্রামীণ সড়কে তুঙ্গে জনদুর্ভোগ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘অপরাধীদের কোনো ছাড় নয়’ চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, রাজারবাগ পুলিশ হাসপাতালের প্রধান সীতাকুণ্ডের কৃতী সন্তান ডিআইজি মুসলিম সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ দোকান ও অটোরিকশার গ্যারেজ সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু, ৭ দিনে হাসপাতালে ভর্তি ২৪

সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।। / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)। জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে এই ছয়জনকে আটক করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ জানান, ফৌজদারহাট লিংক রোডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিল। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করে, আর বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে ।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..